শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে এক কিশোর মারা গেছে।এ সময় মৃতের পিতা ও মাতা অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।।
মৃত কিশোররের নাম
মুনিব(১৬)। এসময় অসুস্থরা হলেন মৃতের বাবা এবং মা।
শিবগঞ্জ থানারা ওসি শামসুল আলম শাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার সকালে শিবগঞ্জ উপজেলা দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের একটি আমবাগানে ঝড় বৃষ্টির সময় পাতা কুড়াচ্ছিল মুনিব ও তার পিতা মাতা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় মুনিব। বজ্রপাতে মুনিবের পিতা ও মাতা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে মৃতের পিতা-মাতা আশংকা মুক্ত বলে জানা গেছে

0 Comments