রাতের অন্ধকারে খাদ্যসামগ্রী নিয়ে হতদরিদ্রের বাড়ি বাড়ি যুবলীগ নেতা জহির পাটোয়ারী ।



জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাস প্রাদুর্ভাবরোধে ঘরে থাকা দরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন৷ রায়পুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ও রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ।

জহির হোসেন পাটোয়ারী,
 উপজেলার চরপাতা ইউনিয়ন ও মধুপুর গ্রামে রাতের অন্ধকারে হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাউল, ডাল, আলু, তেল, পেয়াজ ও সাবান, মাস্ক, পৌঁছে দেওয়া হয়েছে। 

এ সময় জহির হোসেন পাটোয়ারী বলেন,
করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে মানুষকে এখন ঘর থেকে বের না হওয়া, সাবান দিয়ে বেশি বেশি হাত ধোঁয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন । এতে করে খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। প্রকৃত হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে করে কেউ কষ্ট না করেন। আমার ব্যক্তিগত উদ্যোগে এই ধারা অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments