রায়পুরে অসহায় মানুষের পাশে যুবলীগ নেতা শওকত ভূঁইয়া ।



জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাস প্রাদুর্ভাবরোধে ঘরে থাকা দরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শওকত ভূঁইয়া
রায়পুর উপজেলাধীন বামনী ইউনিয়ন ও কেরোয়া ইউনিয়নের অসহায় হতদরিদ্র খুঁজে খুঁজে তাদের পরিবারের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাউল, ডাল, আলু, পেয়াজ ও সাবান, পৌঁছে দেওয়া হয়েছে।

 যুবলীগ নেতা শওকত ভূঁইয়া বলেন, প্রকৃত হতদরিদ্রদ খুঁজে বের করে তাদের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে করে কেউ কষ্টে না থাকে ।

এই সময় তিনি বলেন :
 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে মানুষকে এখন ঘর থেকে বের না হওয়া, সাবান দিয়ে বেশি বেশি হাত ধোঁয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন ।

Post a Comment

0 Comments