জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
করোনা পরিস্থিতিতে শ্রমজীবী ও দিনমজুর মানুষ ঘরবন্দী হয়ে পড়ায় বিস্তীর্ণ মাঠে পড়ে রয়েছে কৃষকের পাকা ধান। এরিমধ্যে কালবৈশাখীর হানা এবং বৃষ্টিপাত শুরু হওয়ায় ক্ষেতের ধান গোলায় তুলতে না পেরে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষক।
এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ নেতা তানজিদ হোসেন নিয়াজের উদ্যোগে অসহায় কৃষক এর ধান কাটা হয়, লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নে।
এসময় ছাত্রলীগ কর্মীরা ওই জমির পাকা ধান কেটে কাঁধে তুলে নিয়ে বাড়ি পৌঁছে দেয়।
এবিষয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা জানান প্রানঘাতি করোনাভাইরাস দুর্যোগের কারনে কৃষকেরা শ্রমিক পাচ্ছে না এমন অবস্থায় আমরা ছাত্রলীগ কর্মীরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, কৃষক বাচঁলে বাচঁবে দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মিরাজ ভাই, আরিফ,সিপাত,সজিব, সাজু, প্রমুখ

0 Comments