রামগঞ্জে কৃষককের ধান কাটলেন ছাত্রদল ।


শাহে ইমরান,
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

রামগঞ্জ উপজেলার দক্ষিন কালিকাপুর গ্রামে মঙ্গলবার কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা ও লামচর ইউপি ছাত্রদল। করোনা ভাইরাসে ৫ জন বর্গাচাষী ধান কাটতে শ্রমিক না পাওয়ার সংবাদে ধান কাটার জন্য ছুটে যান উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান মাসুদ এর নেতৃত্বে ছাত্রদলের একটি গ্রুপ ভোর থেকে ৫জন বর্গাচাষী কৃষকের ধান কেটে এবং মাড়াই করে ঘরে তুলে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন,রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক রাসেদ আলম, ৬নং লামচর ইউনিয়ন ছাএদলের সভাপতি মুরাদ হোসেন( নিপুণ),দপ্তর সম্পাদক অরবিন চৌধুরী, সহ-সাধারন সম্পাদক মোঃরনি হোসেন,ক্রিয়া সম্পাদক রাকিব হোসেন,সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম,ছাত্রনেতা সৌরভ মাল, জসিম উদ্দিন, রবিন হোসেন প্রমুখ।

ছাত্রনেতা আতিকুর রহমান মাসুদ বলেন,
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মানুষের উপকার করবো। আর সেই লক্ষ্যেই নিজেকে গড়েছি। পরাজিত হয়নি। সম্মুখীন হয়েছি বিভিন্ন প্রতিকূলতার। তাই বলে থেমে যায়নি। নিজের ইচ্ছা পূরণ করেছি।কারণ এ দেশও আমার মা। আর দেশের মানুষও আমার পরিবার। তাই করোনা যুদ্ধে জয় পরাজয় যেটাই থাকুক, আমি আমার দেশ মা ও তার সন্তান ছেড়ে কোথাও যাবো না।
ধান কাটা বিষয় কৃষক ফারুক ছাত্রদলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনা ভাইরাসের কারনে ধান কাটা শ্রমিক সংকটের ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এমন দুর্দিনে ছাত্রদলের নেতাকর্মীরা এসে আমার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এতে আমি খুব আনন্দিত।

Post a Comment

0 Comments