রামগঞ্জ বেড়িবাজারে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প ।


বেলায়েত হোসেন বাচ্চু,
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

রামগঞ্জ উপজেলার বেড়িবাজার আইডিয়াল স্কুলে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।দুপুর ২টা থেকে সন্ধা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিএমএইচ’র একদল অভিজ্ঞ চিকিৎসক ও সেনাসদস্যরা উপজেলার লামচরের ইউনিয়নে সচেতনতামূলক প্রচারনা অভিযান, অসুস্থ্য ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

কুমিল্লা ক্যান্টনমেন্ট সূত্রে জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রাহাতের নেতৃত্বে সিএমএইচ’র সামরিক চিকিৎসক ক্যাপ্টেন মোঃ শাকিব স্থানীয় এলাকাবাসীকে এ চিকিৎসাসেবা প্রদান করে।

উল্লেখ্য লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার ঢাকা থেকে আসা এক পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন লামচর ইউনিয়ন লকডাউন ঘোষণা করেন।

Post a Comment

0 Comments