জয়নাল আবেদীন,
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জহির খান নামে মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা বাবু নামের আরেক আরোহী গুরুত্বর আহত হয়েছেন। ১৯ এপ্রিল রবিবার দুপুরে সদর উপজেলার বালাইশপুর গ্রামে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গর্তে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক লক্ষ্মীপুর পৌর শহরের রাজিবপুরের বাসিন্দা হেলাল খানের ছেলে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অপর আহতকে স্থানীয় বশিকপুরের ভাইভাই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোটর সাইকেল যোগে দ্রুত গতিতে জহির ও বাবু স্থানীয় বশিকপুর থেকে রাজিবপুর নিজেদের এলাকায় আসছিলেন। এসময় ঘটনাস্থলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে গর্তে পড়ে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ভাই ভাই হাসপাতালে ভর্তি করে। পরে জহির খানের অবস্থার অবনতিতে তাকে সদর হাসপাতালে নেয়ার ১০ মিনিট পর তিনি মারা যান বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

0 Comments