নোয়াগাও ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরন ।


বেলায়েত হোসেন বাচ্চু,
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

রামগঞ্জ উপজেলার নোয়াগাও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার দিনব্যাপী ইউনিয়নের হতদরিদ্র,ভুমিহীন,প্রতিবন্ধী ও অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া ও সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের ব্যক্তিগত অর্থায়নে দলের নেতা-কর্মীরা করোনা ভাইরাসে গৃহে থাকায় ইউনিয়নের খাদ্যাভাব পরিবারগুলোর বসতঘরে উপস্থিত হয়ে চাল,ডাল,আলু,পেয়াজ,তৈল সহ খাদ্যসামগ্রী প্যাকেট পৌছে দেওয়ায় হয়। ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া বলেন,নিজ দায়িত্ববোধ ও মানবিকতায় খাদ্যাভাব পরিবারে ক্ষুদ্র প্রয়াস মাত্র। যতোদিন দেশে মহামারি করোনা ভাইরাস থাকবে সরকারের পাশাপাশি ছাত্রলীগ নিজের উদ্যোগে মানুষের কল্যানে কাজ করে যাবে।

Post a Comment

0 Comments