রামগঞ্জে ১৫ দিন যাবত এক পরিবার গৃহবন্ধি ।


শাহে ইমরান,
রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পানিওয়ালা সাড়া বাড়িতে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকের লোকজন কৃষক পরিবারকে ১৫ দিন যাবত গৃহবন্ধি করে রেখেছে। এতে কৃষক নুরুল হুদা পরিবার চরম মানবেতর জীবন- যাপন করছে।

সুত্রে জানায়,উপজেলার পানিওয়ালা গ্রামের সাড়া বাড়ির মৃত হাজী মোজাফ্ধসঢ়;ফরের পুত্র নুরুল হুদার সাথে একই বাড়ির আবুল কালাম ও আবুল কাসেম গংদের দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে কালাম ও কাসেম এলাকার কয়েকজন দুস্কৃতিদের সাথে নিয়ে কৃষক নুরুল হুদার পরিবারকে ১৫দিন যাবত অবরুদ্ধ করে রেখেছে।

গ্রামবাসী মোস্তফা,বশির সহ কয়েকজন জানায়, কাসেম ও কালাম দীর্ঘ কয়েক বছর যাবত নানা ভাবে কৃষকের পরিবারকে জিম্মি করে বাগানের গাছ কেটে এবং পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। শুধু তাই নয় মৌসুমী ফলগুল পর্যন্ত লুট করে দিয়ে যায়। কৃষক নুরুল হুদা বলেন,অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার স্ত্রী ফাতেমা বেগম ব্রেন স্ট্রোক করে।

অভিযুক্ত আবুল কালাম ও আবুল কাসেম বলেন,সম্পত্তি জটিলতা রয়েছে। নুরুল হুদা অতিরিক্ত সম্পত্তি ভোগ করায় আমরা তার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছি।

Post a Comment

0 Comments