নিজস্ব প্রতিবেদক,
চাঁপাইনবাবগঞ্জ :
গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ফেরত এক ব্যক্তির করোনা পজেটিভ রেজাল্ট এসেছে চাঁপাইনবাবগঞ্জে। করোনা পজেটিভ ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাইদুর রহমানের ছেলে আবদুল বারী(৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল বুধবার বারী নারায়ণগঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জ আসে। পরে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। নমুনার রেজাল্ট পজেটিভ আসে।
আরো জানা গেছে, যারা বারীর সাথে কথা বলেছেন বা দেখা করেছেন তারা নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে চলে যাবার অনুরোধও জানানো হয়েছে। বারী চাঁপাইনবাবগঞ্জের প্রথম করোনা রোগী।

0 Comments