জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাস প্রাদুর্ভাবরোধে ঘরে থাকা দরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন আবুল হাসেম স্মৃতি কল্যাণ ট্রাস্টের সভাপতি ও কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ে সভাপতি, আবুল হাসনাত সুমন পাটোয়ারী,
বুধবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলার ৭নং বামনী ইউনিয়নের হতদরিদ্র ৭'শ পরিবারের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাউল, ডাল, আলু, তেল, পেয়াজ ও সাবান, মাস্ক, পৌঁছে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামিলীগ নেতা কামরুল ইসলাম মাষ্টার, বামনী ইউপি সদস্য আনোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামিলীগ নেতা জাফর চৌধুরী, ফারুক হাওলাদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা তাজুল ইসলাম সহ আরো অনেকেই।
এ সময় আবুল হাসনাত সুমন পাটোয়ারী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে মানুষকে এখন ঘর থেকে বের না হওয়া, সাবান দিয়ে বেশি বেশি হাত ধোঁয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন । এতে করে খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। প্রকৃত হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে করে কেউ কষ্ট না করেন। আমার ব্যক্তিগত উদ্যোগে এই ধারা অব্যাহত থাকবে।

0 Comments