জয়নাল আবেদীন লক্ষ্মীপুর প্রতিনিধি :
করোনাভাইরাসে ঘরবন্দী অসহায় পরিবারের কেউ অসুস্থ হয়ে ঘরে পড়ে যেন কষ্ট না করতে হয় তার জন্য রায়পুর পৌরবাসীর স্বেবার্থে জরুরী গাড়ী সেবা নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন লক্ষ্মীপুর জেলা আ’লীগের সদস্য ও রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তাকে সাধুবাদ জানিয়ে বলেন, আ’লীগ সরকার দেশের এই ক্রান্তিলগ্নে প্রতিটি অসহায় পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রান-সাহায্য।
কিন্তু সরকারের পাশাপাশি আমরা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছি সকলে যদি বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে এগোতে পারি তাহলে হয়তো মহান আল্লাহ আমাদের সর্বপ্রকার দূর্যোগ মোকাবেলায় নিরাশ করবেন না।
তিনি আরও বলেন, আমি দেখেছি আমাদের লক্ষ্মীপুর, রায়পুরে বিভিন্নজন বিভিন্ন ভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছেন কিন্তু পরিবহন সেবাদান অতীব গুরুত্বপূর্ণ তাই আমি এই উদ্যোগ গ্রহন করেছি।
তার এই মহতি উদ্যোগে তার সাথে রয়েছেন এক ঝাঁক তরুন স্বেচ্ছাসেবী।
পরিবহন সেবায় দায়িত্বরত হিসেবে তার পাশাপাশি আরও রয়েছেন তার বড় ভাই রায়পুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র, কাজী নাজমুল কাদের গুলজার, তার ছোট ভাই হারুনুর রশিদ, রায়পুর পৌর আ’লীগের সদস্য পীরজাদা সোহরাব মিশরী সহ অনেকেই।
সকলের জ্ঞাতার্থে জরুরী প্রয়োজনে যেই নাম্বার গুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:
আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ (০১৭১১০১২৪৮৩) কাজী নাজমুল কাদের গুলজার (০১৭১২১৩২২৩৭) হারুনুর রশিদ (০১৭৩১৭৮৩৩৩২) পীরজাদা সোহরাব মিশরী (০১৭২১৯৪১৯৩৩)
কাজী বাক্কিবিল্লাহ এ প্রতিবেদককে আরও জানান, আসছে পবিত্র মাহে রমজানে ১ম রমজান হইতে ৯ম রমজান পর্যন্ত রায়পুর পৌর শহরের প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষদের সহায়তায় নামবেন তিনি।


0 Comments