লক্ষ্মীপুরে অসহায় দরিদ্রের মাঝে, খাদ্য সামগ্রী বিতরণ ।


জয়নাল আবেদীন,
লক্ষ্মীপুর প্রতিনিধি:

সারা দেশের ন্যায় লক্ষ্মীপুর জেলা লকডাউন ঘোষণা করে অটোরিক্সা, সিএনজি, দোকান পাঠসহ সকল কিছু বন্ধ করে দেওয়ায় অসহায় হয়ে পড়ে সাধারণ মানুষ,
তখনই মানবতার কল্যাণে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো, এরি মধ্যে যুবতারা স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা ও লক্ষ্মীপুর জেলা সমিতি ইতালি সাধারণ সম্পাদক ফয়সাল সুমন মোল্লার উদ্যোগে কিছু সংখ্যক প্রবাসী ও জেলা সমিতি ইতালির আর্থিক সহযোগিতায় উত্তর হামছাদী ইউনিয়ন ও লামচর ইউনিয়ন এবং কালিকাপুরে অসহায় দিন মজুর হতদরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, তৈলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন, উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ওমর ফারুক, মিরাজ হোসেন, কামরুল ইসলাম,সজীব ভূঁইয়া ও ফারুক।

সুমন মোল্লা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষ কে সচেতন করার লক্ষ্যে মাস্ক, লিফলেট মাইকিংকরে আসছি প্রতিনিয়ত, সবাই ঘরে থাকুন ভালো থাকুন,আমরা খাবার পৌঁছে দিবো।

Post a Comment

0 Comments