জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
সারাদেশে ন্যায় লক্ষ্মীপুরেও লকডাউন ঘোষণা করা হয়েছে।ফলে অসহায় ছিন্নমূল, পরিবারের সদস্যরা হয়ে পরেছে বিপাকে পাচ্ছে না কোন কর্মের সন্ধান থাকতে হচ্ছে ঘরে , সেই কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সম্মানিত সদস্য সাখাওয়াত হোসেন (আরিফ), জানা যায়, গত দুই সপ্তাহ থেকে নিজ উদ্যোগে ও কিছু প্রবাসীর সহযোগিতা রাতে অন্ধকার কর্মহীন ও হত দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এই মানবিক নেতা। মহামারি এই করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া সদর উপজেলা নন্দনপুর, গংগাপুর, গোপীনাথপুর, হাসনাবাদের ৬০০/৭০০ পরিবারকে চাল১০ কেজি,আটা ২কেজি,আলু ২কেজি,ডাউল ১কেজি,তৈল ১লিটার, পেঁয়াজ ১কেজি, ও সাবান ১টা মোট১৭ কেজি খাদ্য সামগ্রী গোপনে, দিয়ে আসেন রাতের অন্ধকারে, সাখাওয়াত হোসেন আরিফ বলেন, সবাই সবার জায়গা থেকে অসহায়দের পাশে এগিয়ে আসুন, সবাই আতংকিত না হয়ে সচেতন হই, ঘরে থাকি ভালো থাকি,দেশটাকে ভালো রাখি।
তিনি আরো বলেন, আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে, ঘরে থাকার কোন বিকল্প নেই, ঘরে থাকুন ভালো থাকুন।

0 Comments