লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলাদেশ সহ বিশ্বব্যপী করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুরেও, অটোরিক্সা, সিএনজি, দোকান পাঠসহ
সকল কিছু বন্ধ করে দেওয়ায় অসহায় হয়ে পড়ে সাধারণ মানুষ,
তখনই মানবতার কল্যাণে রায়পুর কেরোয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৫শ অসহায় দিন মজুর হতদরিদ্র পরিবারের মাঝে চাউল, আলু, পেয়াজ, তৈল, ডাল সহ মোট ২৬ কেজি করে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন ৬নং কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নজরুল ইসলাম সরকার,
এই সময় উপস্থিত ছিলেন, কেরোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামিলীগর সভাপতি জাহাঙ্গীর হোসেন, আওয়ামিলীগ নেতা আবুল কালাম সহ, প্রতিটি ওয়ার্ডের আওয়ামিলীগ, বিএনপির নেতা কর্মীরা,
এই সময় নজরুল ইসলাম সরকার, বলেন, আমার পারিবারিক সহযোগিতা ও নিজ উদ্যোগে, আওয়ামিলীগ, বিএনপির সমন্বয়ে ১৫'শ দিনমজুর অসহায় দরিদ্র মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি,আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

0 Comments