বোস প্রফেসর ড. আবদুল মতিন চৌধুরী "SPL শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন ।


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে, লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর বোস প্রফেসর ড. আবদুল মতিন চৌধুরী "SPL শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট
নন্দনপুর স্বাধীনতা স্পোর্টিং ক্লাব এর আয়োজনে বৃহস্পতিবার ১২/০৩/২০২০ ইং নন্দনপুর স্বাধীনতা স্পোর্টিং ক্লাব এর সভাপতি ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফ.সি এ ( ইংলেন্ড এন্ড ওয়েলস) আখতার মতিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, ব্লাক সোয়ান এর অপারেটর ম্যানেজার আবদুল-আল মামুন চৌধুরী (বাবর) প্রমূখ।

উল্লেখ্য,
উক্ত SPL শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর সব কয়টি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ ৩০০ টাকা করে (সেমিফাইনাল৫০০ এবং ফাইনালে ১০০০টাকা) এবং ম্যান অব দ্যা সিরিজ মোবাইল ফোন প্রদান করেন, ইতালি প্রবাসী ও বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের সম্মানিত উপদেষ্টা,রায়পুর উপজেলাধীন কাজির দিঘীর পাড়ের সাইচা গ্রামের মো: বাকের হোসেন তুহিন পাটওয়ারী,
উল্লেখ, প্রবাসী তুহিন টুর্নামেন্টে উপস্থিত না থাকায়       
ম্যান অব দ্যা ম্যাচ গুলো বিজয়ীদেরকে প্রদান করেন ইতালি প্রবাসী মো: বাকের হোসেন তুহিন এর আস্থাবাজন বন্ধু আল-আরাফাহ্ দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব, আবদুল আহাদ।

Post a Comment

0 Comments