মোবারকপুরে মুজিববর্ষে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা ।



শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মোবারকপুরে ঐতিহাসিক ৭মার্চ এ মুজিববর্ষের প্রাক্কালে বাল্য বিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে ও এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. তৌহিদুর রহমান মিঞা।

ইউপি সচিব মো. আব্দুল লতিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ওয়ার্ড সদস্য নেফাউর রহমান, আব্দুল রাজ্জাক, গোলাম মোস্তফা, সেরাজুল ইসলাম, মো. মোস্তফা, মনিরুল ইসলাম, আব্দুল আলিম, নামোটিকোরী আলিয়া মাদ্রাসার সহ-সুপার আনোয়ানুল ইসলাম, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার, শিবগঞ্জ থানার এসআই মো. আব্দুল মতিন, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায়, মুজিববর্ষের শতভাগ বাল্য বিবাহ মুক্ত নিশ্চিতকরণ ও বাল্য বিবাহ কুফল সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Post a Comment

0 Comments