শাহে ইমরান,
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাস নামক মহামারির কারনে রাষ্ট্রীয়ভাবে দেশে লগ ডাউন করা হয়েছে। সমাজের হতদরিদ্র ও দিনমজুর যারা রয়েছেন লগডাউনের কারনে তাদের পরবিারে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সমাজের এই হতদরিদ্র ও দিনমজুরের কথা চিন্তা করে এক মানবিকতার পরিচয় দিয়েছেন, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এবং দাশপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবু।
তিনি ইউনিয়নের হতদরিদ্র , দিনমজুর ও কর্মহীন পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরন করেন। দরিদ্র মানুষগুলো খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন। খাবার পেয়ে অনেকেই প্রাণ খুলে তার জন্য দোয়া করেন।
ছাত্রলীগ নেতা বাবু সাংবাদিক ইমরান কে বলেন,
আমি সব সময় আমার স্বাধ্যমতো চেষ্টা করবো যতদিন এই মহামারি ভাইরাসটি থাকে আমার একটাই লক্ষ এলাকার মানুষের সেবা করা কেননা আমার দেশবাঁচলে,আমার জেলা বাঁচবে,আর জেলা বাঁচলে,আমার থানা বাঁচবে,থানা বাঁচলে আমার এলাকা বাঁচবে,আমার এলাকা বাঁচলে আমি বাঁচবো।
দেশের এই ক্রান্তিকালে বিত্তবান লোকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

0 Comments