জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সময়ের আলো’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। সোমবার (২ মার্চ) বিকেলে রায়পুর নাগরিক ফাউন্ডেশন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নাগরিক ফাউন্ডেশন কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে সময়ের আলোর পথ চলার ১ বছর শেষে ২য় বছরে পদার্পণ উদযাপন করেন।
সময়ের আলো’র রায়পুর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, রায়পুর নাগরিক ফাউন্ডেশন এর মহাসচিব ও রায়পুর পৌর আওয়ামিলীগ এর আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি তোতা মিয়া, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালী, বাংলাদেশ প্রতিদিনের রায়পুর উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল, সমকাল পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, জয়যাত্রা টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন, আমার সংবাদ পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি হারুনুর রশীদ, ৭১ বাংলা টিভির জেলা প্রতিনিধি সুকান্ত মজুমদার, রায়পুর নাগরিক ফাউন্ডেশন এর সদস্য মাইনউদ্দীন খোকন, সোনাপুর ইউপি সদস্য রিয়াজ উদ্দিন প্রমূখ।
এসময় জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তরা সময়ের আলো’র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা ।

0 Comments