লামচরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ছাত্রলীগ নেতা রিজভী ।


বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাস নামক মহামারির কারনে রাষ্ট্রীয়ভাবে দেশে লগ ডাউন করা হয়েছে। সমাজের হতদরিদ্র ও দিনমজুর যারা রয়েছেন লগডাউনের কারনে তাদের পরবিারে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সমাজের এই হতদরিদ্র ও দিনমজুরের কথা চিন্তা করে এক মানবিকতার পরিচয় দিয়েছেন, রামগঞ্জ উপজেলার লামচর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতা রিজবী। তিন ব্যক্তিগত উদ্যোগে ছিন্নমূল অসহায় ৫০পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন।

রিজবী বলেন, আমি সব সময় আমার স্বাধ্যমতো চেষ্টা করবো যতদিন এই মহামারি ভাইরাসটি থাকে আমার একটাই লক্ষ এলাকার মানুষের সেবা করা কেননা আমার দেশবাঁচলে,আমার জেলা বাঁচবে,আর জেলা বাঁচলে,আমার থানা বাঁচবে,থানা বাঁচলে আমার এলাকা বাঁচবে,আমার এলাকা বাঁচলে আমি বাঁচবো।

Post a Comment

0 Comments