জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক অভিযানে ডাকাতি ও চুরির মামলার সাজাপ্রাপ্ত ৪ আসামীসহ মাদক বিক্রেতা রোকেয়া আক্তার খুকুকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ডাকাতি ও চুরির মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার চর আবাবিল ইউনিয়নের ঝাউডগী গ্রামের আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি চরবংশীর রাজ্জাক মৃধ্যার ছেলে তারেক আলী, চেক জালিয়াতির মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত চরবংশীর শেখ ফারুক আহমেদের ছেলে শেখ রকি, অস্ত্র ও চোরাচালান সংক্রান্ত মামলার আসামী চরপাতা গ্রামের ছফি উল্যার ছেলে নজরুল ইসলাম, ২০ পিছ ইয়াবা সহ মাদক মামলার আসামী
চরপাতা গ্রামের আবদুল করিমের স্ত্রী রোকেয়া আক্তার খুকু।
এ ব্যপারে রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া বলেন, সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

0 Comments