লক্ষ্মীপুরে উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামিলীগ নেতা সুমনের সচেতনতা বার্তা ।


জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলা ১নং উওর হামছাদী ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঔষধের দোকান, কাঁচা বাজার,নিত্যপণ্যের দোকানে, রিক্সা চালক ও পথচারীদের মাঝে মাস্ক লিফলেট এবং সচেতনতার বার্তা পোঁছে দিচ্ছেন উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন । করোনা মোকাবেলায় জনসাধারণকে অপ্রয়োজনে ঘর থেকে না বের হতে বলেন তিনি। শনিবার (২৯ মার্চ) সকাল থেকে ইউনিয়নের প্রতিটি গ্রামে দোকানে দোকানে, বাসা বাড়িতে স্বেচ্ছাসেবীদের নিয়ে জীবণুনাশক স্প্রে করেন তিনি।

এসময় যুবলীগ নেতা সৌরভ, ছাত্রলীগের নেতা মিরাজ প্রমুখ।
এলাকা সূত্রে জানা যায়, সপ্তাহ ব্যাপি করোনা ভাইরাস মোকাবেলায় ইউনিয়নের বাসুবাজা, কালীবাজার, এলাকা সহ বিভিন্ন জায়গায় মাস্ক, সাবান বিতরণ ও বাজারে, যানবাহন ও দোকানে দোকানে জীবণুনাশক স্প্রে করা হয়। এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী ও সচেতন মহল।

Post a Comment

0 Comments