জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো; আইয়ুব মিয়া, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আনোয়ার হোসেন, জেলা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাছিনা ইয়াছমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: জুবায়ের হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, আবু ইউসুফ ছৈয়াল, মিজানুর রহিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন বিশ্বের বিভিন্ন দেশে এখন করোনা ভাইরাসে প্রায় লক্ষাধিক মানুষ আক্রান্ত ইতিমধ্যে প্রায় ৩৫০০ মানুষ মারা গেছে। তাই আতংকিত না হয়ে এই রোগ প্রতিরোধে সকলকে সর্তক থাকবে হবে।
পাশাপাশি বেশী জমায়েত হয় এ ধরনের কোন অনুষ্ঠান যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কেউ যদি এ রোগে আক্রান্ত হয় তা হলে দ্রুত তাকে সরকারী হাসপাতালে ভর্তি করাতে হবে। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, ফার্মাসিষ্ট, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

0 Comments