চরলক্ষীপুর স্টুডেন্টস ওয়েল ফেয়ারের নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় লিফলেট বিতরণ করা হয়েছে ১

 মো: সেলিম মিয়া,
চাঁদপুর জেলা প্রতিনিধি:-

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় বুধবার (২৫ মার্চ) চরলক্ষীপুর স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলা সুলতনাবাদ ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে
 নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় লিফলেট বিতরণ করা হয়।



এসময় চরলক্ষীপুর স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ আলম, সহ সভাপতি মোঃ বাহাউদ্দিন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ রাশেদ হাসান উপ- ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ সোহেল প্রধান সহ মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ নবির হোসেন, মোঃ সৌরভ, উপস্থিত ছিলেন।



চরলক্ষীপুর স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ আলম বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। আল্লাহর ইবাদত ও সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। অনাকাঙ্ক্ষিত চিন্তা-ভাবনা ও মানুষকে সচেতন করতে আমাদের এ আয়োজন। এ পর্যন্ত আমরা এক হাজার লিফলেট , হ্যান্ড সেনিটাইজার ও ৬ টি মসজিদে পরিস্কারক সামগ্রী বিতরণ করেছি।

Post a Comment

0 Comments