মোঃ সেলিম মিয়া,
মতলব উত্তর উপজেলা প্রতিনিধিঃ

চাঁদপুর জেলার মতলব উত্তরে আলোকিত মতলব সেচ্ছাসেবী সংগঠন এর উদ্ধোগে ও ইমাম টেলিকম এর সহযোগিতায় চাঁদপুরের মতলব উত্তরে বিভিন্ন জায়গায় জনসচেতনতামূলক লিফলেট ও সাবান,মাস্ক,হ্যান্ডস্যানিটাইজারএবং টি শার্ট বিতরণ করা হয়েছে। এর আগে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা এ কার্যক্রমের উদ্ধোধন করেন।এ সময় সংগঠন এর পক্ষ থেকে টি শার্ট,মাস্ক, সাবান ও হ্যান্ডসেনিটাইজার তার হাতে তুলে দেওয়া হয়।

আতংক নয় চাই সচেতনতা। এই স্লোগানকে প্রতিপাদ্য করে, আলোকিত মতলব সেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে করোনা ভাইরাস এর সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম শুরু করে।তারই অংশ হিসেবে আজ মতলব উত্তরের বিভিন্ন জায়গায় অসহায়,দরিদ্রের মাঝে টি শার্ট,মাস্ক,হ্যান্ডওয়াশ,হ্যান্ডসেনিটাইজার সহ বিভিন্ন কার্যক্রম করে।
এ সময় উ মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা আলোকিত মতলব এর এ সেচ্ছাসেবি কাজের প্রশংসা করেন এবং আরো সকল সংগঠন কে এগিয়ে আসার আহব্বান জানান।এছাড়া করোনা ভাইরাস নিয়ে সচেতনা অবলম্বন করার আহব্বান করেন।সংগঠন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠন এর এডমিন মোঃ সোহাগ।তিনি তার বক্তব্য আলোকিত মতলব এর কার্যক্রম তুলে ধরেন এবং সকলকে আতংক না হয়ে সচেতন হবার আহব্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠন এর
এ সময় উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি কাজী রফিক,সাধারন সম্পাদক মোঃ সোহাগ মৃধা, যুগ্ন সাধারন সম্পাদক কালাম সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিল হোসেন, দপ্তর সম্পাদক দিন ইসলাম,কোষাধাক্ষ পারবেজ, যুগ্ন সাংগঠিক সম্পাদক সজিব, তথ্যা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল,সদস্যদের মধ্য সাইফুল,রিয়াদ, রাসেল মিয়াজি, শাহাদাত হোনেন,কুদ্দুস ও খবিরসহ সংগঠন এর আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন।