শাহে ইমরান,
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ-
করোনাভাইরাস শঙ্কায় মানুষ ঘর-বাড়ি থেকে বের হতে পারছে না। জনজীবন স্থবির হয়ে পড়েছে। সমাজের হতদরিদ্র ও দিনমজুর যারা রয়েছেন লগডাউনের কারনে তাদের পরবিারে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সমাজের এই হতদরিদ্র ও দিনমজুরের কথা চিন্তা করে এক মানবিকতার পরিচয় দিয়েছেন সেচ্ছাসেবী সংগঠন "আপন আলো ফাউন্ডেশন"।
রামগঞ্জ উপজেলার লামচর ইউপিতে রসুলপুর ও কালিকাপুর গ্রামের কর্মহীন অসহায় হয়ে পড়া ১৬০ পরিবারের মাঝে আপন আলো ফাউন্ডেশন এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।ফাউন্ডেশনের উদ্ধোক্তা মিজানুর রহমান এর উদ্ধোগে ফাউন্ডেশনের পরিচালনা পরিষদ ও অত্রএলাকার কিছু তরুণ যুবক ও ছাত্রদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন জনাব আখতার হোসাইন ভুইয়া, মনির হোসেন, মহসিন আউয়াল মঞ্জু ভুইয়া, আতিকুর রহমান মাসুদ প্রমুখ।
মিজানুর রহমান সাংবাদিক ইমরান কে বলেন,
দেশের এই ক্রান্তিকালে সবাইকে একসাথে এগিয়ে আসার আহবান করেন।
আমরা সব সময় আমাদের স্বাধ্যমতো চেষ্টা করবো যতদিন এই মহামারি ভাইরাসটি থাকে আমাদের একটাই লক্ষ এলাকার মানুষের সেবা করা।

0 Comments