মতলবে করোনা প্রতিরোধে আলোকিত মতলব এর উদ্যোগে জীবানু নাশক স্প্রে ‍ও লিফলেট বিতরন করা হয়েছে ।


মোঃ সেলিম মিয়া,
চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুর জেলায় মতলব উত্তরে উপজেলার সেচ্ছাবেসী সংগঠন আলোকিত মতলব এর উদ্যোগে উপজেলায় বিভিন্ন স্থানে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে জীবানু নাশক স্প্রে ও লিফলেট বিতরন করা হয়েছে।

২৮ মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলায় নতুন বাজার, মাথাভাঙ্গা, মুদাফর, মোহনপুরসহ উপজেলার কয়েকটি বাজারে জীবানু নাশক স্প্রে ছিঁটানো সহ ২ হাজার লিফলেট বিতরন করা হয়েছে। লিফলেট বিতরনের সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন- ডা: মোঃ জসিম, সোহাগ মৃধা,  কালাম সরকার, দ্বীন ইসলাম, জুয়েল রানা, কাজী রফিক, মোঃ তানজিল, বাইজিদ, শাওন, রোমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments