নিজস্ব প্রতিবেদনঃ
লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ সাগরদী যুব ও ছাত্র সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট, মাস্ক, সাবান বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে বিভিন্ন দোকান, মসজিদে, পথচারীদের মাঝে এই লিফলেট ও মাস্ক,সাবান বিতরণ করা হয়।
এই সময় জয়যাত্রা টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন, সাগরদী যুবও ছাত্র সংগঠনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: বাবু, মো: মুুুুজাহিদ, মো: ফরহাদ, মো: সরিফ, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন,
এই সময় সংগঠনের সভাপতি জাকির হোসেন বলেন,
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসতে হবে। সেজন্য সকলে নিজ নিজ বাসায় থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ রইলো।

0 Comments