জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন এই নিয়ে জনসচেতনতা বার্তা পৌছে দেওয়ার জন্য,
লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদে, থানায়, ইউএনও, এবং স্বেচ্ছাসেবী সংগঠন, দোকান,ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে, মাস্ক , সাবান, লিফলেট বিতরণ করা হয়েছে ,
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামিলীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট এর উদ্যোগে রায়পুর পৌর শহরে এই মাস্ক, সাবান বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরুল রহমান মুকুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম জাকির হোসেন ।
গাজী শপিং কমপ্লেক্সের সাধারন সম্পাদক ও রায়পুর ব্যাবসায়ী কল্যাণ সমিতির কার্যকারি সদস্য নুরউদ্দিন ভাট (শিপলু),প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ডালী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তা ও মাতৃছায়া হাসপাতালে পরিচালক, তুহিন চৌধুরী সহ আরো অনেকেই।


0 Comments