লক্ষ্মীপুরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ।


জয়নাল আবেদীন,
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন এই নিয়ে জনসচেতনতা বার্তা পৌছে দেওয়ার জন্য
লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নুর উদ্যোগে প্রতিটি বাজারে, দোকান,ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে কালীবাজার, বাসুবাজা, মীরগঞ্জ, কাপিলাতলী, কাজীর দীঘির পাড় বাজার সহ প্রতিটি এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটন, হামছাদী ইউনিয়ন পরিষদের সচিব মাহবুবুর রহমান, ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, ইউ'পি সদস্য সুমন হোসেন, ইউপি সদস্য ফারুক হোসেন,
ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহবায়ক আল-আমীন রাজন, মালেক মাষ্টারসহ আরো অনেকেই ।

Post a Comment

0 Comments