মুজিববর্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ।


জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

মুজিববর্ষ ও বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা কালেক্ট্ররেট ভবণ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সহ অন্যান্যরা।

এদিকে পবিত্র গ্রন্থ কোরআন খতম, দোয়া আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে জেলাজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বেচ্ছাসেবী ও আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। পরে আলোচনা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জম্মদিন উদযাপন করেন।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করে সরকার।

Post a Comment

0 Comments