মহি মিজান,
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
আজ ১৭ মার্চ ২০২০ তারিখ সকাল ১০ঃ০০ ঘটিকার সময় শিবগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুখুরিয়া মহিলা কলেজের মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পুখুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিব এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষার্থীবৃন্দ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পুখুরিয়া মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরদের অংকন করা দেওয়াল চিত্র অত্র কলেজের অধ্যক্ষ মহাদয়ের নিকট তুলে দেন।
বিভিন্ন শিক্ষার্থীরা কবিতা লেখার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পুখুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিব।
দোয়া মাহফিল শেষে সকল শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবর্ষে কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করা হয়।



0 Comments