শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
৪৯ তম স্বাধীনতার মাস উপলক্ষ্য স্বাধীনতার সময় "ত্রিমাত্রিক দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট করিমবক্স হাফিজিয়া মাদ্রাসা মাঠে কিশোর, যুবক ও জৈষ্ঠ্য পুরুষ তিনটি বিভাগে ৬টি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ
কানসাট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কাজী এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস,শিবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুল ইসলাম,শিবগঞ্জ থানার ওসি অপারেশন আবু ইকবাল হোসেন,কানসাট নিউজ পাঠক ফোরামের চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী
খেলার ফলাফলঃ
কিশোরদের বিভাগে ফাইনাল খেলায় কানসাট হাফিজিয়া মাদ্রাসা কে ৩১-৩৩ পয়েন্টে হারিয়ে গোলমরিচের ঝাল,
জহির ও বিশাল জুটি চ্যাম্পিয়ন।
জৈষ্ঠ্য পুরুষ বিভাগের ফাইনাল খেলায় নাচোল ব্যাডমিন্টন দলকে ৩১-৩৫ পয়েন্টে হারিয়ে রহনপুর সংগীতা ক্লাব ব্যাডমিন্টন দল,
শামসুল আলম শাহ ও রিপন জুটি চ্যাম্পিয়ন।
যুবকদের ফাইনাল খেলায় আল আমিন ঝাল মুড়ি দলকে ১-২ গেমে হারিয়ে আওয়াল এন্টারপ্রাইজ মোহন ও সাকিব জুটি চ্যাম্পিয়ন।



0 Comments