কানসাটে ফ্রী মাস্ক বিতরন করলেন মানবতার সেবক শেখ মহসিন ।


শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ,শিবগঞ্জ উপজেলার কানসাটে মানবতার সেবক শেখ মহসিন প্রায় ১০০জন মানুষের কাছে ফ্রী মাস্ক বিতরন করেছেন।

শেখ মহসিন একজন মুদি দোকানদার,ব্যবসার পাশাপাশি মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি।

নিজের টাকা খরচ করে কানসাট এলাকায় বিভিন্ন ধরনের মানুষকে বিনামূল্যে মাস্ক দিচ্ছেন,সেই সাথে  করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করছেন।

শেখ মহসিন আমাদের উপজেলা প্রতিনিধিকে জানান দেশ ও জাতির জন্য নিজ থেকে কিছু করতে হবে তাই আমার এমন আয়োজন। মানবতার সেবক হিসেবে মানুষের  জন্য সারাজীবন কাজ করে যেতে পারে সেই জন্য  সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

Post a Comment

0 Comments