লক্ষ্মীপুরে যুবলীগ নেতা শওকত ভূঁইয়া নিত্যপণ্যের দোকানের সামনে সুরক্ষা বৃত্ত এঁকে দিচ্ছেন ।


জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কাজীর দীঘির পাড় বাজারে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঔষধের দোকান, কাঁচা বাজার,নিত্যপণ্যের দোকানের সামনে সুরক্ষা বৃত্ত এঁকে দিচ্ছেন রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শওকত ভূঁইয়া । করোনা মোকাবেলায় জনসাধারণকে অপ্রয়োজনে ঘর থেকে না বের হতে বলেন তিনি। শনিবার (২৮ মার্চ) বিকেলে সুরক্ষা ব্ত্তৃ আঁকা কার্যক্রমের আয়োজন করে এই যুবলীগের নেতা।
এসময় সুরক্ষা বৃত্ত আঁকতে এই নেতাকে সহযোগিতা করেন, বামনী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, বামনী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন, যুবলীগ নেতা সৌরভ, মো: শরিফ ভূঁইয়া, যুবলীগ নেতা বতু ভূঁইয়া,মো: জুয়েল হোসেন, মো: ফাহিম হাসান, প্রমুখ।

এর আগে, করোনা ভাইরাস মোকাবেলায় কাজীর দীঘির পাড় বাজার এলাকা সহ বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ ও বাজারে, যানবাহন ও দোকানে দোকানে জীবণুনাশক স্প্রে করা হয়। এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী ও সচেতন মহল।

Post a Comment

0 Comments