জয়নাল আবেদীন জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ।
লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর স্বাধীনতায় স্পোটিং ক্লাবের আয়োজনে বোস প্রফেসর ডক্টর আব্দুল মতিন চৌধুরী SPL শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ শুভ উদ্বোধন করা হয়েছে ।
বুধবার রাত ৮ টায় নন্দনপুর খেলার মাঠ প্রাঙ্গনে নন্দনপুর স্বাধীনতা স্পোটিং ক্লাব এর সভাপতি সাখাওয়াত হোসেন আরিফ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাউদ্দিন টিপু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আজিজুর রহমান, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা সহ আরো অনেকেই ।

0 Comments