লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে তরুণী গণধর্ষণ মামলার ৩ আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজ(১৭ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। এর আগে রোববার গভীর রাতে উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
এরা হলেন, একই উপজেলার চর আফজল গ্রামের মোঃ মিরাজ (২২), মোঃ ইউসুফ (২৭) ও মোঃ ওসমান (২৫)।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারী রাত আনুমানিক ১০টার দিকে চর আফজাল গ্রামের ১৬ বছরের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়।
সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা মিরাজ, ইউসুফ, ওসমান ওই তরুণীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদি হয়ে ৩ জনকে আসামি করে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতমন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

0 Comments