২১ ফেব্রুয়ারি ২০২০খ্রি. তারিখ শুক্রবার সকাল ০৮.০০ ঘটিকায় বেলাব থানার এসআই/মীর মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বেলাব থানাধীন ভাওয়ালের চর এলাকা হতে ১। মুসা মিয়া (৩৩), পিতা- আফতাব উদ্দিন, সাং- কামারকোনা ও ২। মোঃ শরীফ আফ্রাদ (২৪), পিতা- মৃত আমির হোসেন, সাং- চর কাওনিয়া, উভয় থানা- কাটিয়াদি, জেলা-কিশোরগঞ্জদের গ্রেফতার করে। এ সময় তাদের দখল হতে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে বেলাব থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী  মুসা মিয়া (৩৩) এর বিরুদ্ধে ২টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বেলাব থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।