রায়পুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা - ভ্রাম্যমাণ আদালত ।



জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর ।

লক্ষ্মীপুরের রায়পুরে ভেজাল বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ৫ ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার ১৯/০২/২০২০ইং দুপুরে পৌর শহরের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয়েছে।

জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, পাটওয়ারী হোমিও হল (২০ হাজার), ইতালিয়ান বিউটি পার্লার (১০ হাজার), গোবিন্দ পাল ব্রাদার্স ১৫ হাজার, শোভা ফার্মেসী ১৫ হাজার এশিয়া ডেন্টাল (৫ হাজার) টাকা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কৃষি পণ্য বিপনন অধিদপ্তরের মার্কিটিং অফিসার মো: মনির হোসেন ও ড্রাগ সুপার মো. ফজলুল হক ও রায়পুর থানার উপপরিদর্শক এস আই মামুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন চৌধুরী বলেন, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পন্য রাখা ও কৃষি পন্য বিপনন আইন অমান্যের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরমিানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments