পটিয়ায় একহাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২ জন ।


সেলিম চৌধুরী,
পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ অভিয়ান চালিয়ে একহাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পটিয়া থানার অফিসার ইনচার্জ  মোঃ বোরহান উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ জাব্বারুল ইসলামের দ্বয়ের সঠিক দিক-নির্দেশনায় এসআই মোবারক হোসেন, এএসআই মিনহাজুল হক সঙ্গীয় ফোর্সসহ পটিয়া থানা এলাকায় অভিযান ইং ১৬/০২/২০২০ তারিখ আসামী ১। মোঃ আব্দুর রশিদ (২৫), পিতা- মোঃ মুছা মিয়া, মাতা- রওশন আরা বেগম, সাং- পাকুরিয়া, পূর্ব পাড়া, ৬নং পাকুরিয়া ইউপি, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর, ২। মোহাম্মদ মামুন, পিতা- মৃত আবুল কাশেম, মাতা- রুবি আক্তার, সাং- বারখাইন (হাজী আব্দুর রশিদের বাড়ী), ৪নং ওয়ার্ড, বারখাইন ইউপি, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার পূর্বক তাহাদের হেফাজত হইতে ১০০০ (এক হাজার) পিচ মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট, মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উদ্ধার করেন। এই সংক্রান্তে পটিয়া থানা মামলা নং- ২২, তাং-১৬/০২/২০২০, ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) রুজু হয়।

Post a Comment

0 Comments