ফেব্রুয়ারি ২০, ২০২০
একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এম ইদ্রিস আলী এর পক্ষ থেকে সাতক্ষীরা জেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।
এক শুভেচ্ছা বার্তায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইদ্রিস আলী বলেন, এই পৃথিবীতে বাঙালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন। আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে। তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়; এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে দেশ-বিদেশের সকল বাংলাভাষী ও সাতক্ষীরা জেলা বাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
নিবেদক:
এম ইদ্রিস আলী,
৭১ বাংলা টেলিভিশন,
জাতীয় দৈনিক
মাতৃজগত প্রত্রিকা,
চলন বিলের আলো ডট কম এর
সাতক্ষীরা জেলা প্রতিনিধি,

0 Comments