শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা একটি 'স্বেচ্ছাসেবী সংস্থা' বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের আয়োজনে সোমবার বিকেলে কানাসাট হেমন্ত নাট্য মঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রক্তদানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আখতার। বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি মোঃ রজব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, কানসাট ক্লাবের সভাপতি মোঃ হেদায়েতুল আলম, সাধারণ সম্পাদক কাজী এমদাদুল হক, কানসাট নিউজ পাঠক ফোরামের চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবের সাধারণ সম্পাদক মোহাঃ ইমরান আলী, কানসাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব আহমেদ। বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সংস্থার সদস্য মোঃ রাসেল আলী, শ্রী সেতু কুমার, মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ। আলোচনা শেষে বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার তিন জন সদস্য ১।খাইরুল ইসলাম(২৬বার),২।মামুন আলী(১৬বার), ৩।মোঃ মমিন (১৪)বার রক্ত দেওয়ায় সংস্থা থেকে সর্বচ্চো রক্তাদানকারী হিসেবে ৩জনকে পুরস্কার প্রদান করা হয়।

0 Comments