বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধনে উত্তাল রায়পুর ।


জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য, মারাফি কুয়েতিয়া কোম্পানির এম.ডি কাজী মোঃ শহিদ ইসলাম পাপুল এর বিরুদ্ধে মিথ্যা প্রচারনা ও ষড়যন্ত্রের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে বিশাল  মানববন্ধন ও  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রায়পুর সর্বস্তরের  জনগণেের  আয়োজনে, চাঁদপুর লক্ষ্মীপুর  প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ  অংশগ্রহণ করে। অনুষ্ঠিত প্রতিবাদ সভায়, লক্ষ্মীপুর জেলা আওয়ামিলীগ এর সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান এর সভাপতিত্ব রায়পুর পৌর আওয়ামিলীগের  আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ'র সঞ্চলনায় ।

এই সময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ মাষ্টার ,উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল কাদের গুলজার, সফিক চেয়ারম্যান, নাসির চেয়ারম্যান, মিন্টু ফরাজি চেয়ারম্যান, হোসেন হাওলাদার চেয়ারম্যান, শাহাজাহান চেয়ারম্যান, আওয়ামিলীগ নেতা জুয়েল মৃধা, আহসান মাল, রাসেল কমিশনার , মাইন  উদ্দিন খোকন ।

বক্তারা বলেন, কাজী শহীদ ইসলাম পাপুল এমপি রায়পুর বাসীর  নয়নের মণি। ইতিমধ্যেই তিনি সকলের অন্তরে মনে প্রবেশ করেছেন ভালবাসায়।  ঠিক এমন সময় একটি কুচক্রী মহল তার সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে  মিথ্যা বানোয়াট কল্পকাহিনী প্রচার করছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

Post a Comment

0 Comments