কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ।


জয়নাল আবেদীন, জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্যঃ
কাজী মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল'র বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দেশী-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে লক্ষ্মীপুর-২ তথা রায়পুরের সর্বস্তরের জনগণের আয়োজনে রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ'র উদ্যোগে লক্ষ্মীপুর জেলা ও রায়পুর উপজেলার প্রায় ৪০ জন সাংবাদিকের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে রায়পুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, রায়পুর উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ, রায়পুর পৌরসভার প্যানেল মেয়র কাজী নাজমুল কাদের গুলজার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউছুফ জালাল কিসমত, বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সী ও মহিলা কাউন্সিলর সহ প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ বলেনঃ
বিগত দিনে আমাদের সাংসদ রায়পুর-লক্ষ্মীপুরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

সেই সুবাদে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েও বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থন নিয়ে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সাংসদের মানবিক রাজনীতির শুরু থেকেই কুচক্রী মহল উনার সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।

তারই ধারাবাহিকতায় উক্ত চক্রটি উনার সম্মান ক্ষুন্ন করার প্রয়াসে বিগত কয়েকদিন যাবত বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উনাকে মানবপাচারকারী সাজিয়ে মিথ্যা কল্পকাহিনী প্রচার করছে।

কথাগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

এতে উনার এবং বাংলাদেশের যথেষ্ট সম্মানহানি হয়েছে।

এই মিথ্যা অপপ্রচারের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন: আপনাদের মাধ্যমে প্রকৃত সত্যটি তুলে ধরার অনুরোধ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

Post a Comment

0 Comments