দিনাজপুর বিরামপুরে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে মাদক সহ ৩ যুবক আটক ।


দিনাজপুর প্রতিনিধি,
মোঃ খোরশেদ আলম ।
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে ১৮৬ পিস ইয়াবা ও ৭৫ বোতল ফেনসিডিল সহ ৩ জন যুবক মাদক কারবারিকে আটক করা হয়েছে। র্যাব -১৩ দিনাজপুর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১৩), সিপিসি-১ দিনাজপুর এর ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে, শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে, র্যাব’র একটি অপারেশনাল দল বিরামপুর উপজেলার দক্ষিণ দামোদরপুরের বাসুপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহানুর রহমান ওরফে সোহান (২০) নামের এক যুবক কে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন দক্ষিণ দামোদরপুরের বাসুপাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেনর ছেলে। সূত্র আরো জানায়, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক তার অপরাধের কথা স্বীকার করেছে। পরবর্তীতে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিনাজপুর জেলার বিরামপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে শনিবার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বিরামপুর থানা পুলিশের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল সহ ২ যুবক কে আটক করা হয়েছে। বিরামপুর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের সুদক্ষ নেতৃত্বে থানা পুলিশের একটি টীম হিলি -বিরামপুর মহাসড়কে অভিযান চালিয়ে অটোতে করে ফেনসিডিল পাচারকালে মোঃ সাগর আলী ও মোঃ মনোয়ার হোসেন নামের দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ সাগর আলী (২৮) হাকিমপুর (হিলি) উপজেলাধীন বড় আলীহাট এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে এবং মনোয়ার হোসেন (২৯) বিরামপুর উপজেলাধীন শৈলান ,ভগবতীপুর এলাকার মোঃ রফিক উল্লাহর ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিশেষ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র্যাবের হস্তান্তর কৃত আসামি সহ ৩ জনকেই আজ রবিবার (১৬ ফেব্রুয়ারী) দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে, জানিয়েছেন বিরামপুর থানা সূত্র।

Post a Comment

0 Comments