সাতক্ষীরা খুলনা মহাসড়কে ট্রাক চাপায় চাকায় পিষ্ট হয়ে ব্যাংকার নিহত ।


এম ইদ্রিস আলী,
সাতক্ষীরা জেলা প্রতিনিধি ।

ট্রাকের চাকায় পৃষ্টহয়ে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার ২টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানাধীন বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সামসুর রহমান সানা (৪০)। তিনি সাতক্ষীরার আশাশুনি থানাধীন শ্রীউলা গ্রামের শহীদুল্যাহর সানার ছেলে এবং পাটকেলঘাটা ডাচবাংলা ফাস্ট ট্র্যাকের এডিসি ম্যানেজার
এলাকাবাসী  জানান ।

সামসুর রহমান সানা মটরসাইকেলে অফিস শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে পৌঁছালে মটরসাইকেল থেকে ছিল্প খেয়ে পড়েগেলে পিছন দিক থেকে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটকাতে পারেনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Post a Comment

0 Comments