নিউজ ডেক্সঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সরকারি হাসপাতালের সামনে আজ (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫ টার সময় পিচবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফার্মেসী ও একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাক ড্রাইভার ও হেল্পার আহত হন।
দুর্ঘটাটি ঘটে রায়পুর সরকারি হাসপাতাল সংলগ্ন নিরাময় হাসপাতালের সামনে। এতে আমিন ড্রাগস ও একটি চায়ের দোকান পরিপূর্ণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়। চায়ের দোকানের ফ্রিজ সহ সকল মালামাল ক্ষতিগ্রস্থ হয়। অন্যদিকে ট্রাকটি আমিন ড্রাগসে ডুকে পড়ে দোকানটি বেশিরভাগ ভেঙ্গে যায় এতে বিপুল পরিমান ঔষধ দোকানের ফ্রিজ নষ্ট হয়ে যায়। আমিন ড্রাগসের সত্তাধিকারি মালিক মিজান মুন্সী ফোনে জানান তিনি ঢাকায় ছিলেন ঘটানটি জানার পর লঞ্চ যোগে রায়পুরের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন। আসার পর ক্ষয়ক্ষতির পরিমান দেখবেন।
রায়পুর সরকারি হাসপাতালের সামনে প্রাই দুর্ঘটনা ঘটে যার কারনে গত কয়েক মাস পূর্বে এখানে আইলেন দেওয়া হয় কিন্তু দেওয়া হয়নি আইলেনের সতর্কতা মূলক রং। স্থানীয় জনগন ও নিরমায় হাসপাতালের কর্মীরা Red Alert কে জানান হাসপাতালের সামনে আইলেন দেওয়ার পর দুর্ঘটনা আরো বেড়ে গেছে কারন হিসেবে উল্লেখ করেন আইলেনের উপর সতর্কতার জন্য রং না দেওয়া। আইলেনের উপর রং না থাকার কারনে চালকরা দুর থেকে আইলেন দেখতে পান না।
তারা দাবি করেন অতিসত্তর যেন কর্তৃপক্ষ আইলেনটির উপর সতর্কতার জন্য রং দেন। সারা বাংলাদেশের রাস্তার সকল আইলেনের উপর সতর্কতার জন্য রং দেওয়া ব্যবস্থা করবেন এটাই সবার প্রত্যাশা।


0 Comments