জয়নাল আবেদীন জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।
বিশ্ব জাকের মঞ্জিল আটরশি ফরিদপুর পাক দরবার শরীফে আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা কর্মীগ্রুপের কেন্দ্রীয় নজরানা ক্যাম্প হতে গরুর বিশাল কাফেলা আজ সকালে দরবার শরীফে উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করেছে।
কাফেলার নেতৃত্ব দেন, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কর্মী গ্রুপ প্রধান হযরত মাওলানা আলহাজ্ব কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহ।
সে সঙ্গে বিশ্ব উরশ শরীফে যোগদানের উদ্দ্যেশ্যে কাফেলায় প্রায় সহস্রাধিক আশেকান-জাকেরানগণ অংশ গ্রহন করেন। যাত্রার প্রারম্ভে বিশ্ব উরশ শরীফের সফলতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া করা হয়। এসময় বিপুল সংখ্যক আশেকান-জাকেরানগণ উপস্থিত ছিলেন।

0 Comments