জয়নাল আবেদীন,
জেলা প্রতিনিধি লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য, মারাফি কুয়েতিয়া কোম্পানির এম.ডি
কাজী মোঃ শহিদ ইসলাম পাপুল এর বিরুদ্ধে মিথ্যা প্রচারনা ও ষড়যন্ত্রের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার হিন্দু সম্প্রদায়ের আয়োজনে, প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করে।
প্রাইম ব্যাংক চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরিপদ পাল । লোকনাথ সেবা সংঘের সম্পাদক উত্তম রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান, হারুন অর রশিদ প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক সাংবাদিক শংকর মজুমদার,পূজা পরিষদের সম্পাদক বলরাম মাষ্টার, বিশিষ্ট ব্যাবসায়ী সুভাষ সাহা, দিলীপ বনিক, যুব ঐক্য পরিষদ সম্পাদক সুকান্ত মজুমদার সহ স্হানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, আপাদমস্তক অসাম্প্রদায়িক চেতনার লালনকারী একজন কাজী শহীদ ইসলাম পাপুল এমপি আমাদের নয়নের মণি। ইতিমধ্যেই তিনি সকলের অন্তরে মননে প্রবেশ করেছেন ভালবাসায়। ঠিক এমন সময় একটি কুচক্রী মহল তার সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মিথ্যা বানোয়াট কল্পকাহিনী প্রচার করছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

0 Comments